নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এক দিনের ছুটিতে বন্ধ থাকবে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজও বুধবার বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানিয়েছে।
আখেরি চাহার সোম্বা কী?
‘আখেরি চাহার সোম্বা’ অর্থ সফর মাসের শেষ বুধবার। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ সফর মাস এবং ‘সোম্বা’ অর্থ বুধবার।
মুসলিমদের মধ্যে দিনটি ধর্মীয় গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের প্রচলন রয়েছে। প্রচলিত বর্ণনা অনুযায়ী, সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত মুহাম্মদ (সা.) অসুস্থতা থেকে সাময়িক সুস্থতা লাভ করেন। তাঁর সুস্থতার খবরে সাহাবিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয় এবং তাঁরা দান-খয়রাত করেন।
এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া-মোনাজাত, নফল নামাজ, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও দান-খয়রাতের আয়োজন করা হয়।
উল্লেখ্য, আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে সরকারিভাবে সাধারণ ছুটি নেই। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। ফলে বুধবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো শ্রেণি বা একাডেমিক কার্যক্রম চলবে না।
_original_1786442254.jpg)


No comments:
Post a Comment